পেশা
নির্মাণ সহকারী
শাপলা বাংলায় প্রশ্ন করে, আপনি মুখে উত্তর দেন। যেখানে ঘাটতি, সেখানে ছোট পাঠ। তারপর প্র্যাকটিস টেস্ট আর হাতে-কলমে কাজের ভিডিও।
- সৌদি দক্ষতা পরীক্ষার পেশা
- General construction worker
- বিটিইবি / এনএসডিএ মানদণ্ড
- NSDA Construction Labour, Level 1
কী যাচাই হয়
কাজের জ্ঞানের বিষয়গুলো
মূল্যায়নে এই বিষয়গুলো থেকে ১২টি প্রশ্ন আসে, প্রশ্নভান্ডার থেকে ঘুরিয়ে। চূড়ান্ত যাচাইয়ে আসে আরও ৪টি নতুন প্রশ্ন।
- সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
- উঁচুতে কাজ
- ঝুঁকি চেনা
- প্রাথমিক চিকিৎসা
- যন্ত্রপাতি
- উপকরণ
- মাপজোক
- কাজের জায়গার নিয়ম
- ভারী জিনিস তোলা ও বহন
নমুনা প্রশ্ন
প্রশ্নগুলো দেখতে যেমন
শাপলা প্রশ্নটি পড়ে শোনায়; আপনি বিকল্পের নম্বর বা কথাটা বলেন। সঠিক উত্তর এখানে দেখানো হয় না।
প্রশ্ন ১
সাইটে ঢোকার আগে মাথা বাঁচাতে কী পরবেন?
- ১গামছা
- ২কাপড়ের টুপি
- ৩সেফটি হেলমেট
প্রশ্ন ২
দেয়ালে মশলা লাগাতে ও সমান করতে কোন যন্ত্র লাগে?
- ১শাবল
- ২প্লাস
- ৩করাত
- ৪কর্নি
প্রশ্ন ৩
সিমেন্টের বস্তা তোলার সঠিক নিয়ম কোনটা?
- ১পা ফাঁক করে দাঁড়িয়ে, হাঁটু ভাঁজ করে, বস্তা শরীরের কাছে রেখে তুলবেন
- ২কোমর বাঁকিয়ে ঝুঁকে এক টানে তুলবেন
- ৩ঝাঁকি দিয়ে তুলে ঘুরে যাবেন
- ৪পা সোজা রেখে হাত লম্বা করে তুলবেন
পাঠ
৫টি পাঠ, মোট ৩৯ মিনিট
আপনার মূল্যায়নের ঘাটতি থেকে পরিকল্পনা তৈরি হয়, তাই সব পাঠ সবার লাগে না।
- ৭ মিনিট
সাইটের সেফটি পোশাক আর প্রথম দিনের নিয়ম
হেলমেট, সেফটি জুতা, গ্লাভস, ভেস্ট কেন পরবেন, আর নতুন সাইটে প্রথম দিনে কী জানবেন।
- ৮ মিনিট
উঁচুতে কাজ: মই, স্ক্যাফোল্ড আর হারনেস
মই ৪:১ কোণে বসানো, তিন জায়গায় ধরে ওঠা, স্ক্যাফোল্ড পরীক্ষা আর হারনেসের হুক লাগানো।
- ৯ মিনিট
সাইটের বিপদ আর প্রাথমিক চিকিৎসা
গরম, ক্রেনের ঝুলন্ত মাল, গর্তের কিনারা, পেরেক, আর আঘাত লাগলে প্রথমে কী করবেন।
- ৭ মিনিট
যন্ত্রপাতি আর মাপজোখ
কর্নি, ওলন, স্পিরিট লেভেল, গ্রাইন্ডার চেক, আর মিটার-সেন্টিমিটার-ফুটের হিসাব।
- ৮ মিনিট
সিমেন্ট, কংক্রিট আর নিরাপদে মাল তোলা
সিমেন্ট রাখা, মিশ্রণের অনুপাত, পানি কেন মাপমতো, কিউরিং, আর কোমর বাঁচিয়ে মাল তোলা।
অনুশীলন
প্র্যাকটিস টেস্ট আর হাতে-কলমে কাজ
২টি প্র্যাকটিস টেস্ট
সৌদি দক্ষতা পরীক্ষার ধাঁচে, প্রতিটি উত্তরের পর ব্যাখ্যা। এগুলো আসল পরীক্ষা নয়।
- ৩০ মিনিট
অনুশীলন পরীক্ষা ১
২৫টি প্রশ্ন
- ৩০ মিনিট
অনুশীলন পরীক্ষা ২
২৫টি প্রশ্ন
হাতে-কলমে কাজ
কাজটি করে ১-৩ মিনিটের ভিডিও করবেন; একজন অংশীদার মূল্যায়নকারী তালিকা ধরে দেখবেন।
মই নিরাপদে বসানো আর ওঠা
- হেলমেট আর সেফটি জুতা পরা আছে
- ব্যবহারের আগে মইয়ের ধাপ আর পা ভাঙা কিনা দেখেন
- শক্ত, সমান জায়গায় মই বসান
- নিচের মাথা উচ্চতার প্রায় চার ভাগের এক ভাগ দূরে রাখেন (৪:১)
- মইয়ের দিকে মুখ করে ওঠেন আর সবসময় তিন জায়গায় ধরে থাকেন
- হাতে মাল নিয়ে ওঠেন না
পাস করতে ৬টির মধ্যে অন্তত ৫টি
সিমেন্টের বস্তা নিরাপদে তোলা ও নামানো
- তোলার আগে পথ পরিষ্কার কিনা দেখেন
- পা ফাঁক করে শক্ত হয়ে দাঁড়ান
- হাঁটু ভাঁজ করে তোলেন, ঝুঁকে কোমর বাঁকান না
- বস্তা শরীরের কাছে রাখেন
- হাঁটার সময় কোমর মোচড়ান না, পা ঘুরিয়ে দিক বদলান
- হাঁটু ভাঁজ করে আস্তে নামিয়ে রাখেন
পাস করতে ৬টির মধ্যে অন্তত ৫টি
সুতা আর লেভেল দিয়ে ইটের এক সারি গাঁথা
- গ্লাভস পরা আছে
- দুই মাথায় সুতা টেনে সোজা লাইন বানান
- কর্নি দিয়ে সমান করে মশলা বিছান
- ইট সুতার লাইন মেনে বসান
- স্পিরিট লেভেলে বাবল মাঝখানে দেখান
- বাড়তি মশলা কর্নি দিয়ে চেঁছে পরিষ্কার করেন
পাস করতে ৬টির মধ্যে অন্তত ৫টি

শাপলার সাথে কথা বলুন
নির্মাণ সহকারী হিসেবে আপনি কতটা প্রস্তুত, জেনে নিন
শাপলাকে বলুন আপনি কোন দেশে কী কাজে যেতে চান। সে আপনার প্রস্তুতি দেখে প্রতিটি ধাপে পথ দেখাবে, যতক্ষণ না আপনি প্রস্তুত হন। শুধু মোবাইল নম্বর দিয়ে শুরু, পড়তে না জানলেও চলবে।